মালদা

লুপ্ত ও প্রায় লুপ্ত হয়ে যাওয়া ফসল ও জীবজন্তু পুনরায় ফিরিয়ে আনার বিষয়ে কর্মশালা গাজোলে

গাজোল বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বায়োডাইভার্সিটি বোর্ড সহযোগিতায় বুধবার গাজোলের ধরনিধর অতিথি নিবাসে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ এই কর্মশালায় উপস্থিত ছিলেন গাজোল বিডিও বিস্নুপদ চক্রবর্তী, পঞ্চায়েত সভাপতি প্রভাত পোদ্দার, জয়েন্ট বিডিও, হরেন টুডু সহ গাজোল বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা। আজ ১৫ টি ব্লক থেকে ৪৫ টি ছেলে মেয়ে নিয়ে এই কর্মশালাটি করা হয়। এই কর্মশালার মুল উদ্দেশ্যে হল যে সমস্ত ফসল জীব জন্তু বিলুপ্ত হয়ে গেছে সেই সমস্ত লুপ্ত জিনিস পুনরায় ফিরিয়ে আনতে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গা থেকে তা সংগ্রহ করে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির হাতে তুলে দেওয়া। তারা সেই সমস্ত জিনিস নিয়ে পুরো বিষয়ের তদন্ত করবে। পরবর্তীতে তাদের নিয়ে কি পদক্ষেপ গ্রহন করা উচিত বলে জানান গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার। প্রতিটি অঞ্চল থেকে ২ জন করে। ১৫ টি ব্লক থেকে যে ৪৫ জন ছেলে মেয়েকে নেওয়া হয়েছে। তাদেরকে এই কাজের জন্য প্রশিক্ষণ দিতে এই কর্মশালা করা হচ্ছে বলে জানা গিয়েছে।         
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/hea951MMT9U